শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

আর্জেন্টিনার জার্সিতে নতুন নজির নিকো পাজের

প্রতিবেদকের নাম

লিওনেল মেসির উত্তরসূরি হিসেবে কাকে দেখা যেতে পারে? আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ইঙ্গিত দিয়েছেন নিকো পাজের দিকে। বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৪-০ গোলের বড় জয়ে কোমো ক্লাবের এই মিডফিল্ডার দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন। ম্যাচটিতে অসাধারণ চিপের মাধ্যমে গোল করানোর পাশাপাশি সেট পিস থেকেও গোল তৈরিতে ভূমিকা রেখেছেন পাজ। ম্যাচ শেষে নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে পাজের প্রশংসা করে মার্তিনেজ প্রশ্ন রেখেছেন, ‘নতুন ১০ নম্বর?’। আগামী বুধবার বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেই মেসি জাতীয় দল থেকে বিদায় নেবেন, এরপরই হয়তো আর্জেন্টিনার বিখ্যাত ১০ নম্বর জার্সির নতুন উত্তরাধিকারী কে হবেন, তা স্পষ্ট হবে। তবে পাজ ইতিমধ্যেই তার পারফরম্যান্স দিয়ে এই জার্সির দাবিদার হওয়ার যোগ্যতা প্রমাণ করেছেন। এমিলিয়ানো মার্তিনেজের চোখে নিকো পাজ। কোমোর এই অ্যাটাকিং মিডফিল্ডারকে মেসির জার্সির উত্তরসূরি ভাবা হচ্ছে আগে থেকেই। মার্তিনেজ শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে একটি প্রশ্ন রেখে সবার সেই ভাবনাকেই আরও একধাপ এগিয়ে দিলেন। এই ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরই এক পোস্টের মন্তব্যে পাজকে নিয়ে মার্তিনেজ প্রশ্ন রাখেন, ‘নতুন ১০ নম্বর?’।

নিকো পাজের অভিষেকের পর থেকে বর্তমান সময় পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১২টি ম্যাচ খেলেছেন তিনি এবং প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। দেশটির জনপ্রিয় ক্রীড়া সংবাদমাধ্যম এল গ্রাফিকো-এর তথ্যানুযায়ী, আর্জেন্টিনার হয়ে অতীতে খেলা ১ হাজার ৪০০ জনেরও বেশি ফুটবলারের মধ্যে অভিষেক থেকে টানা জয়ের তালিকায় সবার শীর্ষে রয়েছেন পাজ। ২০২৪ সালের অক্টোবরে জাতীয় দলে অভিষেকের পর থেকেই এই জয়ের ধারা অব্যাহত রেখেছেন তিনি। কাকতালীয়ভাবে তার এই জয়যাত্রার শুরু হয়েছিল বলিভিয়ার বিপক্ষেই—২০২৪ সালের ১৫ অক্টোবর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে যে ম্যাচে আর্জেন্টিনা ৬-০ ব্যবধানে জয়লাভ করেছিল।

এই রেকর্ডের পথে পাজ পেছনে ফেলেছেন গ্যাব্রিয়েল মেরকাদোর রেকর্ডকে। ৩৯ বছর বয়সী এই ডিফেন্ডার নিজের অভিষেক থেকে টানা ৯টি ম্যাচ জিতেছিলেন। এদিকে, আট ম্যাচ জিতে এই তালিকায় মেরকাদোর পরেই অবস্থান করছেন পালমেইরাসের স্ট্রাইকার হোসে ম্যানুয়েল লোপেজ, যিনি ‘ফ্লাকো’ নামে পরিচিত। বলিভিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচে তিনিও দলের শেষ গোলটি করেছেন। এছাড়া অভিষেক থেকে প্রথম সাতটি ম্যাচ জিতেছেন এমন তালিকায় রয়েছেন নাতালিও পেসকিয়া (১৯৪৬-১৯৫৪), ফেদেরিকো ভাইরো (১৯৫৫-১৯৫৮), মারিও বোলাত্তি (২০০৯-২০১১) ও আলেহান্দ্রো গারনাচো। পাজের এমন অপ্রতিরোধ্য যাত্রা আর্জেন্টিনার ফুটবলে নতুন এক সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ