শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সয়াবিন তেলের দাম বাড়লেও কাটেনি সরবরাহ সংকট, চড়া ডিম ও মুরগির বাজার ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক পরিচয়েই দেশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ হাইকোর্টের না ফেরার দেশে বুয়েটের অধ্যাপক নজরুল ইসলাম দুবাইয়ে সম্পদ গড়া ৭৩ বাংলাদেশির তথ্য অনুসন্ধানে দুদক, এমএলআর পাঠানোর পরিকল্পনা বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুলকে আমিরাতের শীর্ষ নেতৃত্বের অভিনন্দন চলতি মাসের শেষ দিকে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন গ্যাস-বিদ্যুৎ সংকটে রাজপথে আন্দোলনের বদলে সংসদে পরামর্শের আহ্বান রিজভীর সোনিয়া গান্ধীর আত্মজীবনী প্রকাশ করবে হারপার কলিন্স, দিনক্ষণ চূড়ান্ত বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু, আহত প্রতিমন্ত্রী ও তার স্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়কে সৌরবিদ্যুৎ নির্ভর সবুজ ক্যাম্পাস করার প্রস্তাব ছাত্রদলের

প্রতিবেদকের নাম

ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি জ্বালানি স্বনির্ভর ও পরিবেশবান্ধব ‘সবুজ ক্যাম্পাস’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে দেখা করে কবি জসীমউদ্‌দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী এ সংক্রান্ত একটি স্মারকলিপি জমা দেন। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ক্যাম্পাসের একাডেমিক, প্রশাসনিক ভবন ও আবাসিক হলগুলোর ছাদে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানো।

প্রস্তাবিত এই প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ভবনগুলোতে সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি ‘সোলার মাস্টার প্ল্যান’ বা সৌরবিদ্যুৎ মহাপরিকল্পনা তৈরির কথা বলা হয়েছে। পাশাপাশি কয়েকটি ভবনে পরীক্ষামূলকভাবে এই প্রকল্প বাস্তবায়নের পরামর্শ দেওয়া হয়েছে। এই পাইলট প্রকল্পের সফলতার ওপর ভিত্তি করে পর্যায়ক্রমে পুরো ক্যাম্পাসে সৌরবিদ্যুৎ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। উৎপাদিত বিদ্যুৎ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চাহিদা মেটানোর পাশাপাশি উদ্বৃত্ত অংশ জাতীয় গ্রিডে সরবরাহের ব্যবস্থাও রাখা যেতে পারে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরে শেখ তানভীর বারী বলেন, বর্তমানে বিশ্বজুড়ে গ্যাসের সংকট এবং বিদ্যুৎ উৎপাদন নিয়ে চ্যালেঞ্জ রয়েছে। তাই কেবল গ্যাসনির্ভর না হয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে নজর দেওয়া এখন সময়ের দাবি, যা বর্তমান সরকারও গুরুত্ব দিচ্ছে। তিনি আরও যোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ভবন যাচাই করে যদি সৌর প্যানেল বসানো সম্ভব হয়, তবে তা দেশের অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের জন্য একটি অনুকরণীয় মডেল হিসেবে কাজ করবে এবং বিদ্যুতের বিকল্প উৎস তৈরিতে ভূমিকা রাখবে।

স্মারকলিপিতে আরও বলা হয়, এই সৌরবিদ্যুৎ ব্যবস্থা কেবল ব্যয় সংকোচনেই সহায়তা করবে না, বরং এটিকে ‘লিভিং ল্যাবরেটরি’ বা জীবন্ত গবেষণাগার হিসেবে ব্যবহার করা সম্ভব। এর মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা এবং স্মার্ট গ্রিড প্রযুক্তি নিয়ে গবেষণার নতুন সুযোগ তৈরি হবে। স্মারকলিপি জমা দেওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মৌসুমী শেখ, ক্রীড়া সম্পাদক মো. সাইফ উল্লাহসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনেও এই প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন ছাত্রদল নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ