বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

পররাষ্ট্র সচিব: প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪টি সমঝোতা স্মারক সই

প্রতিবেদকের নাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরকে ঘিরে আটটি সমঝোতা স্মারক সইয়ের প্রত্যাশা করছে বাংলাদেশ। এর মধ্যে অন্তত চারটি স্মারক সই হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। এর মধ্যে ৪টি সমঝোতা স্মারক সই হতে পারে।

মঙ্গলবার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তার সফরকালে জাপান কর্তৃপক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন এবং আটটি স্মারক স্বাক্ষরের বিষয়ে প্রস্তুতি চলমান রয়েছে।

আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর জাপান সফর করবেন প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং জনকূটনীতি বিভাগের মহাপরিচালক শহীদুল করিম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ