মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভার্চুয়াল নারীর প্রেমে সম্পত্তি বেচে ব্রাজিলে প্রতারিত রাজমিস্ত্রি প্রতিমন্ত্রীর পদ ছাড়ছেন ইশরাক হোসেন এ মাসেই বাড়তি বেতন পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৫১ ভর্তি দুটি ফ্যান ও বাতির বিল লাখ টাকা মাদক নির্মূলে অভিযানে গিয়েছিলাম, চাঁদাবাজি নয়: ইশরাক শিক্ষামন্ত্রী: প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম হুমায়ুন কবির -: সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় প্রবাসীর বাড়ির পথ আটকে বেড়া, জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ লক্ষ্মীপুরে পাঁচ প্রকৌশলীর বদলি: দুর্নীতির শাস্তি কি কেবল স্থানান্তর?

প্রবাসীর বাড়ির পথ আটকে বেড়া, জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ

প্রতিবেদকের নাম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গাজীরগাছখোলা গ্রামে এক প্রবাসীর বসতবাড়ির চলাচলের পথে বাঁশের বেড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের তীর স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা ও পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র প্রার্থী আবদুল হাই শিকদারের দিকে। প্রায় দুই সপ্তাহ আগে দেওয়া এই বেড়ার কারণে সৌদি প্রবাসী মামুন মোল্লার পরিবারের সদস্যরা অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। এতে বাড়ির স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের বাইরে বের হওয়াও অসম্ভব হয়ে পড়েছে।

ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী আঁখি আক্তার জানান, তাঁর স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে থাকায় বাড়িতে বড় কোনো পুরুষ সদস্য নেই। এই সুযোগে আব্দুল হাই শিকদার বাড়ির প্রবেশপথ আটকে বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেন। বিষয়টি নিয়ে স্থানীয় মাতব্বর ও গণ্যমান্য ব্যক্তিদের কাছে বারবার ধরণা দিয়েও কোনো সুরাহা পাননি তারা। পরিস্থিতির প্রতিকার চেয়ে অবশেষে সোমবার সকালে মতলব উত্তর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

বেড়া দেওয়ার ঘটনার প্রতিবাদে রবিবার সকাল ১০টার দিকে স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে আঁখি আক্তারসহ স্থানীয় অনেকে বক্তব্য রাখেন এবং অবিলম্বে বাড়ির যাতায়াত পথ খুলে দেওয়ার দাবি জানান।

অভিযুক্ত আব্দুল হাই শিকদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়। তবে তিনি রবিবার নিজের ফেসবুক আইডিতে একটি ছবিসহ পোস্ট দিয়ে দাবি করেছেন, যে স্থানে বেড়া দেওয়া হয়েছে সেটি মূলত তাঁর পারিবারিক কবরস্থান। তিনি অভিযোগ করেন, এলাকার রুবেল, বাবুল ও জিয়া গংরা তাঁর জায়গা জোরপূর্বক দখল করে পাকা রাস্তা নির্মাণের চেষ্টা চালাচ্ছে, যা সম্পূর্ণ অন্যায়।

জামায়াতে ইসলামীর কুমিল্লা (দক্ষিণ) জেলা শাখার সহকারী সেক্রেটারি আবদুল মোবিন বিষয়টির সত্যতা যাচাইয়ের কথা জানিয়েছেন। তিনি দাবি করেন, যে জমিতে বেড়া দেওয়া হয়েছে সেটি দলীয় ওই নেতার ব্যক্তিগত সম্পত্তি এবং তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সঠিক নয়। তবে বিষয়টি দলগতভাবে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানিয়েছেন, সোমবার সকালে উভয় পক্ষের কাছ থেকেই লিখিত অভিযোগ পেয়েছেন। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে। পুলিশ স্থানীয়ভাবে আলোচনার মাধ্যমে দুই পক্ষকে সমস্যাটি মীমাংসা করার পরামর্শ দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ