মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভার্চুয়াল নারীর প্রেমে সম্পত্তি বেচে ব্রাজিলে প্রতারিত রাজমিস্ত্রি প্রতিমন্ত্রীর পদ ছাড়ছেন ইশরাক হোসেন এ মাসেই বাড়তি বেতন পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৫১ ভর্তি দুটি ফ্যান ও বাতির বিল লাখ টাকা মাদক নির্মূলে অভিযানে গিয়েছিলাম, চাঁদাবাজি নয়: ইশরাক শিক্ষামন্ত্রী: প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম হুমায়ুন কবির -: সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় প্রবাসীর বাড়ির পথ আটকে বেড়া, জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ লক্ষ্মীপুরে পাঁচ প্রকৌশলীর বদলি: দুর্নীতির শাস্তি কি কেবল স্থানান্তর?

ভার্চুয়াল নারীর প্রেমে সম্পত্তি বেচে ব্রাজিলে প্রতারিত রাজমিস্ত্রি

প্রতিবেদকের নাম

অনলাইনে ভার্চুয়াল নারী চরিত্রের প্রেমে পড়ে নিজের জীবনের জমানো সব সম্পদ হারিয়ে নিঃস্ব হয়েছেন ব্রাজিলের এক বাসিন্দা। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হওয়া এক নারীকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার আশায় নিজের যাবতীয় জিনিসপত্র বিক্রি করে প্রায় দুই হাজার কিলোমিটার পথ পাড়ি দেন তিনি। তবে নির্দিষ্ট স্থানে পৌঁছানোর পর তিনি জানতে পারেন, যার জন্য তিনি নিজের সবকিছু বিসর্জন দিয়েছেন, বাস্তবে তার কোনো অস্তিত্বই নেই। ওই নারী মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি একটি কাল্পনিক চরিত্র। ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত। রাস্তায় পড়ে ছিলেন আমিরাতের ‘রাজপরিবারের পুত্রবধূ’, অতঃপর…।

প্রতারণার শিকার এই ব্যক্তির নাম এদিমার মার্টিনস। ৪৯ বছর বয়সি এদিমার ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় মারানহাও রাজ্যের বাসিন্দা এবং পেশায় একজন রাজমিস্ত্রি। তিনি জানান, ২০২০ সালে প্রথম সামাজিক মাধ্যমে ‘জেসিকা অলিভেইরা’ নামের একটি আইডি খুঁজে পান। লাখখানেক ফলোয়ার থাকা ওই প্রোফাইলে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, এক নারী সুন্দর গ্রামীণ খামারে জীবনযাপন করছেন। সেই ভিডিওতে পুরুষদের সেখানে গিয়ে একসাথে বসবাস করার আহ্বান জানানো হতো এবং থাকার জায়গা ও আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

মায়ের মৃত্যুর পর থেকে মার্টিনস তীব্র একাকীত্বে ভুগছিলেন। ফলে ভিডিওর আশ্বাস দেখে তিনি ভেবেছিলেন ওই নারী হয়তো তাকে নতুনভাবে জীবন গুছিয়ে নিতে সাহায্য করবেন। কারণ সেই অ্যাকাউন্টের ভিডিও বার্তাটিতে তাকে আর্থিক সহায়তা এবং খামারে আশ্রয়ের সুযোগ দেওয়ার কথা স্পষ্ট বলা হয়েছিল। এই বিশ্বাস থেকেই তিনি ওই নারীর সঙ্গে দেখা করে নতুন জীবন শুরু করার চড়ান্ত সিদ্ধান্ত নেন।

নিউইয়র্ক পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়, গত ৯ অক্টোবর মার্টিনস নিজের কাছে থাকা সব জিনিসপত্র বিক্রি করে দেন। সেই অর্থ সম্বল করে ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস জেরাইস রাজ্যের রাজধানী বেলো হোরিজন্তের উদ্দেশ্যে রওনা হন। দীর্ঘ বাসে চড়ে এক দিনেরও বেশি সময় ভ্রমণ করে অবশেষে ১১ অক্টোবর তিনি ১,৯৩১ কিলোমিটার দূরের সেই কাঙ্ক্ষিত শহরে এসে পৌঁছান।

কিন্তু বেলো হোরিজন্তে পৌঁছানোর পর মার্টিনসের আশা মুহূর্তেই হতাশায় পরিণত হয়। সাথে থাকা ছবিগুলো নিয়ে তিনি স্থানীয় লোকজনের দ্বারে দ্বারে ঘুরে ছবি দেখানো শুরু করেন, কিন্তু কেউই ওই নারীকে চিনতে পারেননি। কোনো উপায় না পেয়ে তিনি স্থানীয় একটি রেডিও স্টেশনে সাহায্য চান। সেখান থেকেই তাকে জানানো হয় যে এই নারীর প্রকৃতপক্ষে কোনো অস্তিত্ব নেই এবং আইডিটি সম্পূর্ণ ভুয়া। মার্টিনস বুঝতে পারেন, যাকে স্ত্রী হিসেবে পাওয়ার স্বপ্নে নিজের সবকিছু শেষ করেছেন, সে মূলত এআই প্রযুক্তির সৃষ্টি। সমুদ্রে ভাসছে অগণিত আইফোন, সংগ্রহে নৌকা নিয়ে ছুটছেন ইরানিরা।

নিজের চরম হতাশা ব্যক্ত করে স্থানীয় সম্প্রচারমাধ্যম টিভি মিরান্তেকে মার্টিনস বলেন, ‘এই ঘটনাটি কেবল গভীর দুঃখ, হতাশা আর বিষণ্নতাই নিয়ে এসেছে। অনেকেই হয়তো সত্যি কোনো সম্পর্কের খোঁজ করছিলেন, আমিও তেমনই এসেছিলাম।’ ইসরায়েলকে গণহত্যায় দোষী সাব্যস্ত করা বিচারক পেলেন শান্তিতে নোবেল।

ঘটনাটি জানাজানি হওয়ার পর সামাজিক মাধ্যমের সেই আলোচিত অ্যাকাউন্টটির নেপথ্যে থাকা ব্যক্তি স্বীকার করেন যে, জেসিকা অলিভেইরা চরিত্রটি এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে। তবে তিনি মার্টিনসের সঙ্গে কোনো ধরনের ব্যক্তিগত বা সরাসরি যোগাযোগের তথ্য অস্বীকার করেছেন। সৌদির পাশে তুরস্ক-পাকিস্তান, দ্রুত সেনা মোতায়েনের ঘোষণা। সন্ত্রাসবাদ থেকে শুল্ক, আরও প্রকাশ্যে ট্রাম্প-মোদির বিরোধ। ইয়েমেন যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে সমঝোতা।

এদিকে নিজের সম্বল করা সব অর্থ ভ্রমণের পেছনে খরচ করে ফেলায় ভোরের আলো দেখার পর অচেনা শহরে পুরোপুরি অসহায় হয়ে পড়েন মার্টিনস। পরে তিনি বাধ্য হয়ে স্থানীয় পৌর কর্তৃপক্ষের কাছে সহায়তার জন্য আবেদন জানান। বিষয়টি জানতে পেরে স্থানীয় সমাজকর্মীরা এগিয়ে আসেন এবং তাকে বিনামূল্যে খাবার, গোসলের সুযোগ এবং শহর ত্যাগ করার জন্য একটি বাস টিকিটের বন্দোবস্ত করে দেন। নির্বাচনে জয় নিয়ে শঙ্কায় নেতানিয়াহু, বললেন ‘খুবই চিন্তিত’।

এত বড় প্রতারণা ও ক্ষতির মুখোমুখি হওয়ার পরও জীবনসঙ্গী খুঁজে পাওয়ার আশা ছাড়েননি মার্টিনস। বর্তমানে তিনি এক আত্মীয়ের আশ্রয়ে দিন কাটাচ্ছেন। তবে তিনি আবারও বেলো হোরিজন্তে ফিরে যাওয়ার দৃঢ় মানসিকতা প্রকাশ করেছেন। তার বিশ্বাস, সেখানেই তিনি এমন কাউকে পাবেন যাকে নিয়ে স্থায়ী সংসার গড়ে তোলা সম্ভব। এই প্রসঙ্গে মার্টিনস বলেন, ‘আমি তাকে খুঁজে পাইনি ঠিকই, তবে নিশ্চিতভাবে অন্য কাউকে পাব। আর আমি ঠিক সেই শহরেই ফিরে যাব যেখানে গিয়েছিলাম।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ