রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা সিটি নির্বাচনে মেয়র প্রার্থী চূড়ান্ত করলো জাতীয় নাগরিক পার্টি ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষে এশিয়ান টেলিভিশনের সাংবাদিক নিহত লক্ষ্মীপুরে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী সায়মা ওয়াজেদের ডব্লিউএইচও নিয়োগ ত্রুটিপূর্ণ ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব রিপোর্টার পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন যারা গাজীপুরে মাদ্রাসার দুই শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় তিন শিক্ষক গ্রেপ্তার ডেনমার্কে বাড়ির বাগান খুঁড়তেই বেরিয়ে এলো হাজার বছরের পুরনো ভাইকিং রৌপ্যভান্ডার গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ ও হুঁশিয়ারি বাংলাদেশে মেধার অভাব নেই, প্রয়োজন গবেষণার সুযোগ ও পরিবেশ: মাহদী আমিন

প্রেসক্লাব যশোরের সভাপতি টুকুন হাসপাতালে ভর্তি, দ্রুত ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত ডাক্তারের

যশোর প্রতিনিধি:

প্রেসক্লাব যশোরের সভাপতি ও দৈনিক যশোর-এর প্রকাশক-সম্পাদক জাহিদ হাসান টুকুন হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি রয়েছেন। পরীক্ষা-নিরীক্ষায় তার হার্টের তিনটি রক্তনালিতে ব্লক ধরা পড়ায় চিকিৎসকরা দ্রুত ওপেনহার্ট সার্জারি (বাইপাস সার্জারি) করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান জানান, জাহিদ হাসান টুকুন রুটিন স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকায় গিয়েছিলেন।

সেখানে এনজিওগ্রাম করার পর চিকিৎসকরা তার হার্টের তিনটি আর্টারিতে ব্লক শনাক্ত করেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, যত দ্রুত সম্ভব তার বাইপাস সার্জারি করা প্রয়োজন।তিনি আরও জানান, জাহিদ হাসান টুকুন বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনা করে তিনি সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

দীর্ঘদিন ধরে যশোরের সাংবাদিকতা ও সংবাদপত্র প্রকাশনার সঙ্গে যুক্ত জাহিদ হাসান টুকুন স্থানীয় গণমাধ্যম অঙ্গনের একজন পরিচিত মুখ। এছাড়াও বিভিন্ন সংগঠনের তিনি শীর্ষ পদে যুক্ত রয়েছেন। তার অসুস্থতার খবরে সাংবাদিক সমাজ, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সবাই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং সফল অস্ত্রোপচারের জন্য দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ