বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৮ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টির পূর্বাভাস: কোন অঞ্চলে কেমন থাকবে আবহাওয়া অকালপ্রয়াণে জার্সির অবসরের যত মানবিক গল্প সাপ দমনে জাপানে নেওয়া বাংলাদেশি বেজি যেভাবে হয়ে উঠল পরিবেশের নতুন সংকট লন্ডনের দুই কাউন্সিলে মেয়র পদে লেবার পার্টির বাজি বাংলাদেশি বংশোদ্ভূত দুই প্রার্থী রাজধানীতেও বাড়ছে লোডশেডিংয়ের ভোগান্তি, মধ্যরাতে বিদ্যুৎহীন নগরবাসী প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আশাবাদী সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ভাসমান এলএনজি টার্মিনাল মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিংয়ের বিকল্প নেই: বিদ্যুৎমন্ত্রী মধ্যরাতেও ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা, দায়ী ব্যাটারিচালিত যানবাহন: জ্বালানিমন্ত্রী প্রকৃতির বিস্ময় হাতির শুঁড়: কেন একে বলা হয় অনন্য এক বায়ো-প্রযুক্তি

প্রেসিডেন্ট পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ছেড়েছেন দলীয় পদ

প্রতিবেদকের নাম

প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনীত করা হয়েছে। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সিনিয়র নেতাদের এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, দলের সর্বোচ্চ পর্যায় থেকে এই সিদ্ধান্ত গ্রহণের পরপরই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।

বিএনপির পরবর্তী ভারপ্রাপ্ত মহাসচিব কে হচ্ছেন—এমন প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, এ বিষয়ে এখনো আলোচনা চলছে। দলের চেয়ারম্যানের ওপর দায়িত্ব অর্পণ করা হয়েছে এবং সবার সঙ্গে পরামর্শ করে তিনি এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। এছাড়া মির্জা ফখরুলের মন্ত্রিত্ব থেকে পদত্যাগের বিষয়ে জানতে চাওয়া হলে রিজভী জানান, সাংবিধানিক প্রক্রিয়াগুলো পর্যালোচনা করে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। উল্লেখ্য, ওই বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য, চিফ হুইপ, হুইপ এবং যুগ্ম মহাসচিবরা উপস্থিত ছিলেন।

আজ প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন। আগামী ২০ আগস্ট ভোটগ্রহণের তারিখ নির্ধারিত থাকলেও সংসদে ক্ষমতাসীন দলের সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের প্রার্থীই বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা হতে যাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মনোনয়ন বিএনপির কৌশলগত রাজনীতির অংশ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর ১৯৭২ সালে তিনি ঢাকা কলেজে বিসিএস শিক্ষা ক্যাডারের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন।

দীর্ঘ কর্মজীবনের পর ১৯৮৬ সালে সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে তিনি সরাসরি রাজনীতিতে সক্রিয় হন। ১৯৮৮ সালে নিরপেক্ষ প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মাধ্যমে তার রাজনৈতিক উত্থান ঘটে। নব্বইয়ের দশকের শুরুতে এরশাদবিরোধী আন্দোলনের সময় বিএনপিতে যোগ দেন তিনি। ১৯৯২ সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। এছাড়া ১৯৯১, ২০০১ ও ২০২৬ সালে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে তিনি জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান সুসংহত করেন।

শিক্ষাজীবন শেষে ১৯৭২ সালে ঢাকা কলেজে বাংলাদেশ সিভিল সার্ভিস (শিক্ষা ক্যাডারের) এর সদস্য হিসেবে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন।

১৯৯০-এর দশকের গোড়ার দিকে দেশব্যাপী এরশাদবিরোধী আন্দোলন চলাকালে বিএনপিতে যোগদান করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ