শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সুস্থতা কামনায় জামায়াতের চিঠি হস্তান্তর

প্রতিবেদকের নাম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বর্তমানে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে একটি চিঠি পাঠিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার বিকেলে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার শুহাদা বিন ওসমানের কাছে এই চিঠি হস্তান্তর করা হয়।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার হাইকমিশনে গিয়ে আনুষ্ঠানিকভাবে চিঠিটি পৌঁছে দেন। চিঠিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে।

চিঠি হস্তান্তরের সময় দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ