বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বড় ধরনের প্রশাসনিক রদবদল

প্রতিবেদকের নাম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের রদবদল আনা হয়েছে। গত সোমবার (৫ অক্টোবর) এয়ারলাইন্সের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পার্সোনেল শাখা থেকে একযোগে ১০ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, সংযুক্তি এবং অতিরিক্ত দায়িত্ব প্রদানের আদেশ জারি করা হয়। ব্যবস্থাপক (পার্সোনেল) ওম্মে কুলসুম স্বাক্ষরিত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

প্রশাসনিক এই পরিবর্তনের আওতায়, ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কার্যালয়ে সংযুক্ত থাকা বোসরা ইসলামকে পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এছাড়া মহাব্যবস্থাপক (স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট) ইকবাল আহমেদ আলীকে মহাব্যবস্থাপক (কার্গো) এবং মহাব্যবস্থাপক (পোল্ট্রি কমপ্লেক্স) এ.এইচ.এম. শফিউল বারীকে মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) পদে বদলি করা হয়েছে।

গ্রাহক সেবার দায়িত্বে থাকা মহাব্যবস্থাপক শাহনুর আহমেদকে মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিসেস) থেকে সরিয়ে মূল দায়িত্ব দেওয়া হয়েছে মহাব্যবস্থাপক (গ্রাহক সেবা) পদে। এর পাশাপাশি তিনি মহাব্যবস্থাপক (জনসংযোগ) হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, আগে মহাব্যবস্থাপক (জনসংযোগ) হিসেবে অতিরিক্ত দায়িত্বে থাকা মহিউদ্দিন আহমেদকে মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিসেস) পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

ফ্লিট ও কর্পোরেট পরিকল্পনার ক্ষেত্রেও এসেছে বড় পরিবর্তন। ক্যাপ্টেন বি-৭৮৭ হিসেবে কর্মরত শেখ আব্বাস হোসেনকে তার মূল দায়িত্বের পাশাপাশি মহাব্যবস্থাপক (পরিকল্পনা) হিসেবে কর্পোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং পরিদপ্তরের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বসহ অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া খন্দকার বাকী উদ্দিন আহমদকে মহাব্যবস্থাপক (স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট) পদে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি আগে পার্সোনেল শাখায় উপমহাব্যবস্থাপক ও প্রশাসন বিভাগে ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক ছিলেন।

তালিকায় থাকা অন্য কর্মকর্তাদের মধ্যে এম. এম. আরিফুর রহমানকে উপমহাব্যবস্থাপক (কর্পোরেট প্ল্যানিং) পদে বদলি করা হয়েছে, যিনি এতদিন অর্থ ও হিসাব বিভাগে ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক ছিলেন। মো. ফজরুল আলমকে উপমহাব্যবস্থাপক (মানবসম্পদ) পদে মূল দায়িত্বের পাশাপাশি উপমহাব্যবস্থাপক (পার্সোনেল) হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া উপমহাব্যবস্থাপক (বিকেএফসিসি) এ জেড এম আরিফকে বদলি করে উপমহাব্যবস্থাপক (পোল্ট্রি কমপ্লেক্স) হিসেবে পদায়ন করা হয়েছে। নির্দেশনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত নতুন দায়িত্ব বুঝে নেওয়ার জন্য বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ