মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংঘাতের রাজনীতি আর নয়, সমঝোতা ও সহনশীলতাই এখন দেশের মানুষের চাওয়া: রাষ্ট্রপতি রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেক্ষাপট: বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক বুয়েটের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা তুমান নদীর ওপর নতুন সেতুতে সরাসরি সড়ক পথে যুক্ত হলো উত্তর কোরিয়া ও রাশিয়া যা জানা গেল: রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে জাপানকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ১৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে কৃষক কার্ড: এক লাখ কৃষক পাবেন প্রণোদনা দেশে চিকিৎসকের ঘাটতি ৫৮ হাজার ৫৯৮ জন: সংসদে স্বাস্থ্যমন্ত্রী ১২টি ক্যাটাগরিতে দেওয়া হবে বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬, আবেদনের শেষ সময় ৯ সেপ্টেম্বর ঢাকা-৮ আসনে ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রতিবেদকের নাম

রাজধানীর প্রধান সড়কগুলোতে অননুমোদিত ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল ৩টায় সংসদের অধিবেশন শুরু হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অটোরিকশা চলাচল সুশৃঙ্খল করতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে অবৈধ চার্জিং পয়েন্ট ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যান চলাচল নিয়ন্ত্রণে বিধি ও নীতিমালা তৈরির কাজও প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

তিনি আরও জানান, নীতিমালা কার্যকর হলে দ্রুতই অটোরিকশাগুলোর নম্বর প্লেট প্রদান ও চালকদের নিবন্ধনের আওতায় আনা হবে। কর্মসংস্থান ও পরিবেশের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনায় রেখে কিছু শর্তসাপেক্ষে এই নীতিমালা বাস্তবায়ন করা হবে। এছাড়া পরিবেশবান্ধব ব্যাটারি ব্যবহারের বিষয়টিও সরকারের পরিকল্পনায় রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ