সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহজালালে আচারের বয়ামে মিলল পৌনে তিন কোটি টাকার হীরা-স্বর্ণ প্রতিশ্রুতির চেয়ে কাজের বাস্তবায়নে আমরা বিশ্বাসী দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা নিশ্চিতের ঘোষণা আইজিপির রূপপুর বিদ্যুৎকেন্দ্রে সফল প্রথম নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া বার্লিনের বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে ড. ইউনূসের অংশগ্রহণ বাতিল ভাইয়ের দাপট: চাঁদাবাজির মহামারিতে জিম্মি জনজীবন টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ক্যাচের নতুন বিশ্বরেকর্ড গড়লেন স্টিভেন স্মিথ মনপুরায় মসজিদ থেকে ডেকে নিয়ে শিক্ষককে নিরাপত্তা ঘটনায়, উত্তপ্ত দিল্লি পুলিশের সতর্কবার্তায় মুক্ত ইউটিউবার ধ্রুব রাঠি নভেম্বরের শেষেই রূপপুর থেকে বিদ্যুৎ মিলবে: রোসাটম

২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদকের নাম

চার দিনের সরকারি সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরের মূল লক্ষ্য হলো দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করা, অর্থনৈতিক অংশীদারত্বের ক্ষেত্র সুদৃঢ় করা এবং বিনিয়োগের পরিধি বাড়ানো। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সেখানে তিনি আঞ্চলিক দেশগুলোর একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক ওই সেমিনারে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের বৈদেশিক নীতি অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য, উন্নয়ন এবং পারস্পরিক বিনিয়োগ অংশীদারত্ব গড়ে তোলার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় জাপানের সঙ্গে বিদ্যমান শক্তিশালী কূটনৈতিক ও বিনিয়োগ সম্পর্ককে আরও এগিয়ে নিতে চায় বাংলাদেশ। বিশেষ করে মেগা প্রকল্পগুলোতে জাপানি বিনিয়োগ দুই দেশের পারস্পরিক আস্থার একটি বড় ভিত্তি হিসেবে কাজ করছে। জাপানকে বাংলাদেশের অন্যতম বৃহৎ ও দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির আরও জানান, গত এপ্রিল মাসে জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জ্বালানি সংকট ও সরবরাহ স্থিতিশীলতা বিষয়ক একটি অনলাইন সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। সেই সম্মেলনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ জাপান সরকারের কাছে প্রধানমন্ত্রীর গ্রহণযোগ্যতা ও আস্থা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। আসন্ন সফরে বিভিন্ন খাতে নতুন বিনিয়োগের সুযোগ এবং সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

একই আয়োজনে সৌদি আরব সফরের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, দেশটির যুবরাজ প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন, যা তিনি গ্রহণ করেছেন। সুবিধাজনক সময়ে শিগগিরই এই সফর অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। এতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) ড. মু. নজরুল ইসলাম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ