শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রুটি সারিয়ে পাঁচ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে কঠোর নীতিমালা রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরুর আনুষ্ঠানিক অনুমোদন যান্ত্রিক ত্রুটিতে টোকিও বিমানবন্দরে প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইট বিলম্বিত যান্ত্রিক ত্রুটিতে জাপানে আটকে প্রধানমন্ত্রীর ফ্লাইট ইসরায়েলে নির্বাচনে কাতার-তুরস্কের হস্তক্ষেপের অভিযোগে শিন বেতের তদন্ত যুক্তরাষ্ট্রে গিয়ে নিজেকে ব্রাজিলের বৈধ নেতা দাবি ফ্লাভিও বলসোনারোর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে, নিরাপত্তায় ৫৩০০ সদস্য ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শেষ, শুরু হয়েছে ভোট গণনা ের জবাব -: তাহসিফ সৌরির মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতি‌বেদক ঃ

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবিদিত বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে সবার আগে ‘বাংলাদেশ নীতি’ ধারণ করা হচ্ছে এবং এর মধ্য দিয়েই দেশের প্রতিরক্ষাব্যবস্থা আধুনিক ও শক্তিশালী হবে।

রোববার (৫ জুলাই) ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

সাহাবুদ্দিন বলেন, সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে সবার আগে বাংলাদেশ নীতি ধারণ করা হচ্ছে। এই নীতির মধ্য দিয়েই প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক ও শক্তিশালী হবে।

রাষ্ট্রপতি বলেন, সেনাবাহিনীর সুনাম আজ আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত। প্রেসিডেন্ট রেজিমেন্ট গার্ডও তার অবিচ্ছেদ্য অংশ।

তিনি বলেন, প্রচলিত নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি এখন সাইবার হামলা, এআইয়ের অপব্যবহার এবং বিভিন্ন ধরনের নিরাপত্তা হুমকির চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। এসব মোকাবিলায় প্রযুক্তি সক্ষমতা বৃদ্ধি ও কার্যকর কৌশলের বিকল্প নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ