সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, দরকার সমন্বিত সচেতনতা: স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্প-এরদোগান ফোনালাপ: ইরান উত্তেজনা ও ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্যোগ নিয়ে আলোচনা ইরানের পরমাণু স্থাপনায় ট্রাম্পের সামরিক অভিযানের গুঞ্জন: বর্তমান পরিস্থিতি ট্রাম্পবাদ কি মার্কিন রাজনীতির বিভাজন ঘুচিয়ে পারবে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ ও বাংলাদেশের বাণিজ্যের বর্তমান পরিস্থিতি বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী অর্থনীতি গণতান্ত্রিক না হলে রাজনীতির গণতন্ত্র কার্যকর হয় না: অর্থমন্ত্রী বিগত সরকারের জিডিপি হিসাবে গরমিল, জানালেন অর্থমন্ত্রী নির্বাচনের ফল বানচালের চেষ্টায় আদালতের দ্বারস্থ নেতানিয়াহুর দল ভৈরব নদের ভাঙনে বিলীন লোহাপট্টির অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক মেয়াদের জন্য ১৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

গতকাল সোমবার (৬ জুলাই) রাত ৮টায় শহরের মুক্তির মোড় এলাকার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি রায়হান আলম।

সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে বিজয় টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি মোফাজ্জল হোসেনকে সভাপতি এবং বাংলা টিভির নওগাঁ জেলা প্রতিনিধি আশরাফুল নয়নকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয। এছাড়াও সহ সভাপতি এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার উত্তাল মাহমুদ, যুগ্ম সম্পাদক আনন্দ টিভির জেলা প্রতিনিধি সাহেব আলী, অর্থ সম্পাদক নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি সুমন আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক চ্যানেল এস টেলিভিশনের সিনিয়র জেলা প্রতিনিধি মেহেদী হাসান (অন্তর), দপ্তর সম্পাদক এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি লোকমান আলী, ক্রিয়া ও উৎসব সম্পাদক, চ্যানেল এস টেলিভিশনের জেলা প্রতিনিধি সোহেল রানা, কার্যনির্বাহী সদস্য এটিএন বাংলার জেলা প্রতিনিধি রায়হান আলম, ইন্ডিপেন্ডেন্ট টিভির স্টাফ রিপোর্টার,সাদেকুল ইসলাম, মাইটিভি জেলা প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি বেলায়েত হোসেন, দেশ টিভির জেলা প্রতিনিধি কাজী কামাল হোসেন।

সভায় সদস্যরা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি নওগাঁ জেলার টেলিভিশন সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার রক্ষা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ