বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

স্বাস্থ্যমন্ত্রী: ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এ দেশে এক ছাতার নিচে

প্রতিবেদকের নাম

মঙ্গলবার (২০ অক্টোবর) নরসিংদীর মনোহরদী উপজেলার আহাম্মদপুরে শ্রী শ্রী দুর্গামন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির একটি দেশ। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ একই আকাশের নিচে ঐক্যবদ্ধভাবে বসবাস করছেন। ধর্মীয় বা জাতিগত পরিচয়ের ভিত্তিতে ভেদাভেদ এখানে নেই।

উপস্থিত পূণ্যার্থী ও দর্শনার্থীদের উদ্দেশে মন্ত্রী স্পষ্টভাবে বলেন, কাউকে নিজেদের সংখ্যালঘু ভাবার কোনো প্রয়োজন নেই। এ দেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক ও সামাজিক সমান অধিকার রয়েছে। সরকার প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় বদ্ধপরিকর বলে তিনি উল্লেখ করেন।

তিনি জানান, সনাতন ধর্মাবলম্বীরা যাতে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সেজন্য সরকার সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে এবং দলীয় কর্মীদের পাহারায় প্রতিটি পূজামণ্ডপ সুরক্ষিত রাখা হয়েছে।

মন্ত্রী আরও জানান, স্বাধীনতার পর এবারই দুর্গাপূজায় সরকার সর্বোচ্চ পরিমাণ আর্থিক অনুদান দিয়েছে। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ বজায় রেখে উৎসব উদযাপনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে তিনি বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেন এবং পূণ্যার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ