শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর যাত্রাবাড়ীর চৌরাস্তা এলাকায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত ১টা ১০ মিনিটের দিকে দুর্বৃত্তরা পরপর এই বিস্ফোরণগুলো ঘটায়। এ সময় হেলমেট পরা এক ব্যক্তিকে ককটেল নিক্ষেপ করতে দেখা গেছে।
যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার ও উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এই বিস্ফোরণে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় নজরদারি ও তদন্ত চলমান রয়েছে। ঘটনাস্থলে আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।