রাজধানীর যাত্রাবাড়ীতে শনিবার দিবাগত রাত ১টার পর দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে আকস্মিক পরপর ৩ থেকে ৪টি বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে এলাকায় মুহূর্তের মধ্যে আতঙ্ক তৈরি হয়। শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১টার পর যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কেউ হতাহত হয়নি।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি মোটরসাইকেলে করে আসা দুজন ব্যক্তি ঘটনাস্থলে পরপর কয়েকটি ককটেল ছুড়ে দ্রুত পালিয়ে যায়। খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক সালাউদ্দিন বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনার তদন্ত করছেন। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার কাজ শুরু করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হচ্ছে।