রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে মাদ্রাসাছাত্রকে নির্যাতনের ঘটনায় দুই শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার লংমার্চ জ্বালানির অপচয় ও জনদুর্ভোগ বাড়াবে: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ছয় দফা দাবিতে আজ ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ করবে ১১ দলীয় জোট দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা ৯৯১, নতুন আক্রান্ত ৯১৭ শিশু চট্টগ্রামে চুরির অভিযোগে দুই তরুণের চুল কেটে প্রকাশ্যে ঘোরানোর ঘটনায় মামলা বিশ্ব মানচিত্রে বড় পরিবর্তন: মারকেটর প্রজেকশন বদলে ইকুয়াল আর্থ ব্যবহারের উদ্যোগ জাতিসংঘের নেপালের সুড়ঙ্গে ১০ দিন আটকে থাকার পর চীনা নাগরিক জীবিত উদ্ধার জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় নয়, দাবি জামায়াত আমিরের জাতিসংঘের অধিবেশনে ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলিউডের পর্দার আড়ালে কোটি টাকার অদৃশ্য যুদ্ধ: তারকাদের ভাবমূর্তি নষ্টের নেপথ্যে কী?

অচল পয়সার

প্রতিবেদকের নাম

🪙💰অচল পয়সা 🪙💰
🪙💰লাকী নূর 💰

প্রশ্ন করো না আমি কেমন আছি।
মিথ্যে বলতে বলতে এখন আমি ক্লান্ত।
আর পারিনা, আর বলতে ইচ্ছে করে না ,আমি ভালো নেই , আমি ভালো থাকতে পারিনা।
আমার শহরে একটা নদী ছিল যাকে আমি খুব ভালবাসি ।
যখন খুব কষ্ট হতো সেই নদীর কাছে মনের কথা বলেছি।
নদীর সাথেই হতো আমার মনের লেনদেন, কত কথার লেনদেন চলত আমাদের মাঝে।
আজ নদীটাও ভুলে গেছে আমাকে।
চাইলেও আর তাকে ছুঁতে পারি না,
বলতে পারিনা মনের কথা।
এখন কেন এমন হয় ?
কেউ একটু তাচ্ছিল্যের সুরে কথা বললে খুব কষ্ট লাগে।
কেউ একটু অবহেলা করলে কান্না পায়।
আগে কখনোই এসব গায়ে মাখি নি,
হয়তো মনের দিক থেকে দুর্বল হয়ে গেছি।
কেউ আমাকে মনে রাখল বা না রাখল এসব নিয়ে কখনো মাথা ঘামাইনি।
এখন সেই পুরনো দিনে ফিরতে ইচ্ছে করে।
পুরনো ভুলগুলোকে ভালবাসতে ইচ্ছে করে।
টাউন হল , সাহেব পার্ক, জয়নুল আবেদীন, সাহিত্য সংসদ, চর্চাকেন্দ্র কেউ মনে রাখেনি আমায়।
বন্ধুদের আড্ডার মধ্যমণি হতে পারিনি বলে ওরাও ভুলে গেছে আমায়।
সত্যি বলতে অচল পয়সার কোন দাম থাকে না , এখন আমি সবার কাছেই বেমানান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ