বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নতুন আইন: অনলাইন জুয়া-বেটিংয়ে ১০ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা ঝিনাইদহে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা এলপিজির নতুন দাম, ১২ কেজি সিলিন্ডার ১ হাজার ৫২৮ টাকা ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, থানায় ঘাতকের আত্মসমর্পণ দেশব্যাপী নজরুল বর্ষ পালন কর্মসূচির উদ্বোধন দীপ্ত টিভির মেগা সিরিয়াল ‘খুশবু’ খুলনার তেরখাদায় ঘনঘন লোডশেডিং ও অস্বাভাবিক বিদ্যুৎ বিলে অতিষ্ঠ গ্রাহকরা গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন হোমনয় তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ’ অনুষ্ঠানমালার উদ্বোধন আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে যে একাদশ নিয়ে খেলতে নামছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক ঃ

গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয়, এবার নকআউট পরীক্ষা শুরু আর্জেন্টিনার। আর সে পরীক্ষার শুরুতে লিওনেল স্কালোনির দলের প্রতিপক্ষ কেপ ভার্দে। মায়ামিতে বাংলাদেশ সময় আগামী শনিবার ভোরে শেষ ৩২- এ ‘পুঁচকে’ দেশটির মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

এ ম্যাচের শুরুতে স্কালোনি ঠিক কোন একাদশ খেলাবেন, এ নিয়ে কয়েকদিন ধরেই জল্পনা-কল্পনা চলছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, শুরুর একাদশে ফিরছেন লিওনেল মেসি। এছাড়া সম্ভাব্য একাদশও প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।

এবারের গ্রুপ পর্বে আর্জেন্টিনার প্রথম দুই ম্যাচে ৫ গোল করা মেসি গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষে শেষ ম্যাচে শুরুর একাদশে ছিলেন না। তবে বদলি হিসেবে মাঠে নেমে একট গোল করেছেন। মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, কেপ ভার্দের বিপক্ষে শুরু থেকেই খেলবেন আর্জেন্টাইন মহাতারকা।

সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুসারে, ওই ম্যাচে ৪-৪-২ ফর্মেশনে খেলাতে পারেন স্কালোনি। আর গোলাপেস্টের নিচে থাকবেন এমিলিয়ানো মার্তিনেস।
যথারীতি রাইট ব্যাক হিসেবে থাকবেন মলিনা। সেন্টার ব্যাক হিসেবে ক্রিস্তিয়ান রোমেরোকে নিয়ে শঙ্কা থাকলেও মুন্দো আলবিসেলেস্তে জানাচ্ছে, লিসান্দ্রো মার্তিনেসের সঙ্গে রোমেরো থাকবেন। আর লেফট ব্যাকে শুরুতে ফাকুন্দো মেদিনার ওপর ভরসা রাখবেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড।

ডিফেন্ডারের মতো মিডফিল্ডেও চারজন খেলাবেন স্কালোনি। রদ্রিগো দে পল, আলেক্সিস মাক-আলিস্তার ও এনসো ফের্নান্দেসের সঙ্গে মধ্যমাঠে থাকবেন তিয়াগো আলমাদা। আর আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গে থাকবেন লাওতারো মার্তিনেস।

মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, গতকাল বুধবার অনুশীলনে এই একাদশ নিয়ে পরীক্ষা-নীরিক্ষা করেছেন স্কালোনি। সবকিছু ঠিকঠাক থাকলে, কেপ ভার্দের বিপক্ষে শুরুতে এই একাদশ দেখা যেতে পারে।

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

এমিলিয়ানো মার্তিনেস; নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, ফাকুন্দো মেদিনা; এনসো ফের্নান্দেস, রদ্রিগো দে পল, আলেক্সিস মাক-আলিস্তার, তিয়াগো আলমাদা; লিওনেল মেসি ও লাওতারো মার্তিনেস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ