বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

গঙ্গা পানি চুক্তি নিয়ে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিবেদকের নাম

গঙ্গা পানি চুক্তি নিয়ে বাংলাদেশ ও ভারত যৌথভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইএসএস)-এ ‘পানির ভবিষ্যৎ’ শীর্ষক এক সেমিনারে অংশ নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে এবং তা অব্যাহত থাকবে। তিনি বলেন, আঞ্চলিক সহযোগিতা বাড়াতে হবে এবং এজন্য দুই দেশের নেতৃত্ব, উচ্চপর্যায়ের কর্মকর্তা ও পানি বিষয়ক আলোচকদের মধ্যে আন্তরিকতা থাকা প্রয়োজন। এই লক্ষ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। আমাদের অবস্থান থেকে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করতে হবে। দুই দেশের মধ্যে যদি আন্তরিকতা থাকে—সিনিয়র অফিসিয়াল লেভেলে, লিডারশিপ বা নেতৃত্ব পর্যায়ে এবং ওয়াটার নেগোশিয়েটরদের মধ্যে, যারা দুই দিক থেকে কাজ করবেন।

ভারত সরকার বিষয়টির ওপর গুরুত্ব দিচ্ছে জানিয়ে হুমায়ুন কবির বলেন, যদি নেতৃত্বের ইতিবাচক মানসিকতা ও সহযোগিতার সদিচ্ছা থাকে, তবে এই সমস্যার একটি সৌহার্দ্যপূর্ণ সমাধান পাওয়া সম্ভব। তিনি আরও জোর দিয়ে বলেন যে, কেবল আলোচনা, সংলাপ ও কূটনীতির মাধ্যমেই জটিল বিষয়গুলো নিরসন করা যায়। এ ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের বিষয়গুলোও মাথায় রাখা হচ্ছে। তিনি বলেন, ‘ভারত সরকারের পক্ষ থেকেও বিষয়গুলো দেখছে।

গঙ্গা চুক্তির ভবিষ্যৎ নিয়ে করা এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে একই প্রশ্ন বারবার আসছে। আলোচনার বাইরে এর কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি দ্রুত সেমিনার স্থল ত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ