নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্টিল মিলে ভয়াবহ বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর দগ্ধ অবস্থায় চারজন শ্রমিককে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে আনা হয়। তিনি জানান, আজ রাতের দিকে নারায়ণগঞ্জ থেকে চারজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগী নিয়ে আসা হয়েছে।
দগ্ধ ব্যক্তিরা হলেন সাজিব সরকার (৩২), রুবেল আহমেদ (২৮), নাজমুল (৩৩) ও আবির (১৯)। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
চিকিৎসকদের তথ্য অনুযায়ী, দগ্ধদের মধ্যে সাজীবের শরীরের ৭০ শতাংশ, রুবেলের ২৫ শতাংশ, নাজমুলের ২০ শতাংশ এবং আবিরের ১০ শতাংশ ঝলসে গেছে। সাজীবের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। বাকিদের চিকিৎসাও চলমান রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। অন্যদের প্রয়োজনীয় চিকিৎসা ও সার্বিক ব্যবস্থাপনা চলমান রয়েছে।