জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে এখন নিউইয়র্কে অবস্থান করছেন তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এই সফরেই মঙ্গলবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আয়োজিত বিশেষ নৈশভোজে অংশ নিয়েছেন তারা। নিউইয়র্কে অবস্থানরত বিশ্বনেতাদের সম্মানেই এই নৈশভোজের আয়োজন করা হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে আয়োজিত এ নৈশভোজ অনুষ্ঠিত হয়।