মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কারাবন্দি ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের ঢাকায় ২০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, অর্ধেকই বরাদ্দ নারীদের জন্য অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে রাজস্ব কাঠামোকে জনবান্ধব করার আহ্বান প্রধানমন্ত্রীর মাত্র তিনজন শ্রোতার জন্য ১২ কোটি টাকা পারিশ্রমিক পেলেন সংগীতশিল্পী একন খাবারে খাসির মাংসের অভাব: ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের পিঁড়ি ছেড়ে চলে গেলেন প্রবাসী বর এপ্রিল-মার্চ হবে নতুন অর্থবছর: ২০২৮ সাল থেকে কার্যকর হচ্ছে বড় পরিবর্তন এসএসসি ফল পুনর্নিরীক্ষণে রেকর্ড ১৩ লাখ আবেদন, নতুন নীতিমালা তৈরির উদ্যোগ ট্রাম্পের জনপ্রিয়তা কমে সর্বনিম্ন ৩৩ শতাংশে: রয়টার্স/ইপসোস জরিপ প্রেক্ষাপট: সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজধানীতে রোদ-বৃষ্টির লুকোচুরি: আবহাওয়া কেমন থাকবে আজ সারাদিন?

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে সম্মিলিত সামাজিক আন্দোলনের শোক প্রকাশ

নিউজ ডেস্ক ঃ

গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, দেশের বরেণ্য চিত্রশিল্পী, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার আর আমাদের মাঝে নেই। তিনি ২৯ জুন ২০২৬ তারিখে ঢাকায় একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক সালেহ আহমেদ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

তাঁর প্রয়াণে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও সৃজনশীল অঙ্গন এক অসামান্য আলোকবর্তিকাকে হারাল। দীর্ঘ কর্মজীবনে তিনি চিত্রকলা, শিশু-কিশোর সংস্কৃতি, শিল্পশিক্ষা এবং গণমাধ্যমে নানামুখী অবদান রেখে দেশের সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর সৃষ্টিশীলতা, মানবিক মূল্যবোধ এবং শিল্পচর্চার প্রতি নিবেদন আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

সম্মিলিত সামাজিক আন্দোলন বিশ্বাস করে, একজন শিল্পীর জীবন কেবল তাঁর শিল্পকর্মেই নয়, সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতা ও মানবিক চেতনার মধ্যেও চিরস্মরণীয় হয়ে থাকে। মুস্তাফা মনোয়ারের কর্ম ও আদর্শ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে এবং একটি মানবিক, অসাম্প্রদায়িক ও সৃজনশীল সমাজ গঠনের প্রেরণা জুগিয়ে যাবে।

আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ