বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নতুন আইন: অনলাইন জুয়া-বেটিংয়ে ১০ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা ঝিনাইদহে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা এলপিজির নতুন দাম, ১২ কেজি সিলিন্ডার ১ হাজার ৫২৮ টাকা ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, থানায় ঘাতকের আত্মসমর্পণ দেশব্যাপী নজরুল বর্ষ পালন কর্মসূচির উদ্বোধন দীপ্ত টিভির মেগা সিরিয়াল ‘খুশবু’ খুলনার তেরখাদায় ঘনঘন লোডশেডিং ও অস্বাভাবিক বিদ্যুৎ বিলে অতিষ্ঠ গ্রাহকরা গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন হোমনয় তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ’ অনুষ্ঠানমালার উদ্বোধন আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা

নিজস্ব প্রতি‌বেদক ঃ

রাজধানী ঢাকাসহ দেশের ১৬টি জেলার ওপর দিয়ে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। এর পাশাপাশি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত কার্যকর দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

একই সময়ে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। বৈরী আবহাওয়ার কারণে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন হলে পরবর্তী সময়ে নতুন সতর্কবার্তা প্রকাশ করা হবে। এ অবস্থায় নদীপথে চলাচলকারী নৌযান ও সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ