রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ১০ অক্টোবর মহাসমাবেশ শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১৬০৮ শতবর্ষে গ্রেটা গার্বোর ‘দ্য টেম্পট্রেস’: এক সিনেমার নেপথ্য ট্র্যাজেডি জাপানে ঘুমের প্রতিযোগিতায় জিতে নিতে পারেন ১৭ লাখ টাকা যুক্তরাষ্ট্রের ভিসা ইন্টারভিউতে মিথ্যা তথ্য দিলে চিরস্থায়ী নিষেধাজ্ঞার কিশোরগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ইলন মাস্কের সাথে বিচ্ছেদ শিভন জিলিসের সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান অপরাধীদের আশ্রয় দিচ্ছে জামায়াত, দাবি সুজাউদ্দৌলার

শাহজালাল বিমানবন্দর এখন মাছের বাজার: ডাকসু ভিপি সাদিক কায়েম

প্রতিবেদকের নাম

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে চলমান অব্যবস্থাপনা ও লাগেজ বিড়ম্বনার তীব্র সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি মন্তব্য করেছেন, বিমানবন্দরটি নামেই আন্তর্জাতিক, কিন্তু এর অভ্যন্তরীণ পরিবেশ দেখে যে কারও মনে হতে পারে এটি একটি মাছের বাজার। শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ইসলামী বইমেলা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম ক্ষোভ প্রকাশ করে বলেন, ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে যাত্রীরা বিমানবন্দরে নামার পর ১০ মিনিটের মধ্যেই লাগেজ বুঝে পান। অথচ শাহজালাল বিমানবন্দরে অবতরণের পরও যাত্রীদের দুই থেকে চার ঘণ্টা অপেক্ষা করতে হয়। এর বাইরে লাগেজ থেকে মালামাল চুরি হওয়া এবং নানাভাবে যাত্রীদের হেনস্তার শিকার হওয়ার ঘটনা নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে।

বিমানবন্দরে যাত্রী হয়রানির প্রতিবাদ করায় সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. আখতারুজ্জামান এবং জামায়াতের সাবেক সংসদ সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলা ও গ্রেপ্তারের ঘটনায় তিনি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, দায়িত্বশীল কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো প্রতিবাদকারীদের বিরুদ্ধেই মামলা দেওয়া হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।

ডাকসু ভিপি অবিলম্বে বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার করে মেজর (অব.) আখতারুজ্জামানের মুক্তি দাবি করেছেন। তিনি আশা করেছিলেন, রাষ্ট্র এ ধরনের অব্যবস্থাপনা সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে, কিন্তু সাম্প্রতিক ঘটনাবলি ভিন্ন পরিস্থিতির দিকে নির্দেশ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ