শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন আইন: অনলাইন জুয়া-বেটিংয়ে ১০ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা ঝিনাইদহে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা এলপিজির নতুন দাম, ১২ কেজি সিলিন্ডার ১ হাজার ৫২৮ টাকা ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, থানায় ঘাতকের আত্মসমর্পণ দেশব্যাপী নজরুল বর্ষ পালন কর্মসূচির উদ্বোধন দীপ্ত টিভির মেগা সিরিয়াল ‘খুশবু’ খুলনার তেরখাদায় ঘনঘন লোডশেডিং ও অস্বাভাবিক বিদ্যুৎ বিলে অতিষ্ঠ গ্রাহকরা গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন হোমনয় তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ’ অনুষ্ঠানমালার উদ্বোধন আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আর্জেন্টিনাকে পেছনে ফেলে শীর্ষে উঠে এলো ফ্রান্স

স্পোর্টস ডেস্ক ঃ

বিশ্বকাপে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছে ফ্রান্স। গ্রুপ পর্বের টানা তিন জয়ের পর শেষ ষোলোর লড়াইয়েও সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের দাপট প্রমাণ করেছেন কিলিয়ান এমবাপ্পে-ওসমান দেম্বেলেদেরা। দারুণ ফর্মে থাকার আত্মবিশ্বাস নিয়েই শেষ ষোলোর ম্যাচে মাঠে নামবে তারা। এর আগে অবশ্য পেল আরও এক সুখবর।

ফিফার নতুন র‍্যাঙ্কিংয়ে বিশ্বসেরার সিংহাসন দখল করে নিয়েছে দিদিয়ে দেশমের শিষ্যরা। যদিও ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এখনো আনুষ্ঠানিকভাবে র‍্যাঙ্কিং ঘোষণা করেনি। তবে সাম্প্রতিক পারফরম্যান্সের হিসাবে দেখা যাচ্ছে, দুই ধাপ এগিয়ে আর্জেন্টিনা ও স্পেনকে পেছনে ফেলে তালিকার শীর্ষে উঠে এসেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপ শুরুর আগে ১৮৭০.৭০ রেটিং পয়েন্ট নিয়ে ফ্রান্স ছিল তালিকার তিন নম্বরে। সেই সময় ১৮৭৭.২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল আর্জেন্টিনা এবং ১৮৭৪.৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল স্পেন। তবে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে শেষ ষোলো পর্যন্ত টানা চার জয়ে ফ্রান্স অর্জন করেছে ৪৫.৫৪ রেটিং পয়েন্ট। সব মিলিয়ে এখন তাদের মোট পয়েন্ট ১৯১৬.২৪।

অন্যদিকে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১৯০৭.৪০ পয়েন্ট নিয়ে এখন তালিকার দুই নম্বরে নেমে গেছে। আর ১৮৭৯.৫৮ পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ের তিন নম্বরে অবস্থান করছে স্পেন।

র‍্যাঙ্কিংয়ের এই নতুন তালিকায় চার নম্বরে রয়েছে ইংল্যান্ড। এরপর যথাক্রমে ব্রাজিল, মরক্কো ও নেদারল্যান্ডস রয়েছে পাঁচ, ছয় ও সাত নম্বরে। অন্যদিকে, পারফরম্যান্সের কারণে তিন ধাপ পিছিয়ে আট নম্বরে নেমে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। তবে দারুণ চমক দেখিয়েছে মেক্সিকো, পাঁচ ধাপ এগিয়ে উঠে এসেছে নয় নম্বরে। তালিকার দশে অবস্থান করছে বেলজিয়াম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ