মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ব্র্যাক ইউনিভার্সিটিতে সম্পন্ন হলো অ্যাডউইজ ২.০ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি স্বাভাবিক দাবি কর্তৃপক্ষের নাম পরিবর্তনসহ কারাগারের আধুনিকায়নে বড় উদ্যোগ: জানালেন কারা মহাপরিদর্শক শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম আখাউড়ায় বিয়ের আসরে আস্ত খাসি নিয়ে বিবাদ: বিয়ে ভেঙে বরপক্ষকে বিদায় কনেপক্ষের রোহিঙ্গাদের ‘বাঙালি’ আখ্যায় বাংলাদেশের কড়া আপত্তি, তলব মিয়ানমারের রাষ্ট্রদূত শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগের সিদ্ধান্ত পিএসসি চেয়ারম্যানের সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল নিয়ে রিট খারিজ প্রেক্ষাপট: অবৈধ ২৫০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর দুই দিন মর্গে পড়ে ছিল কিশোরের মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি, অপহরণের নাটক সাজিয়ে হাতিয়ে নেওয়া হলো

আরটিভিতে ধারাবাহিক নাটক ‘পাড়ার বিশ্বকাপ’

বিনোদন ডেস্ক ঃ

মহল্লার তরুণ আজিজ ও মানজিলের বিয়ের কথাবার্তা প্রায় চূড়ান্ত। তবে তাদের সম্পর্ক ও বিয়ে ভেঙে যায় ফুটবল নিয়ে মতবিরোধে।আজিজ আর্জেন্টিনার সমর্থক, আর মানজিল ব্রাজিলের ভক্ত। এই দ্বন্দ্বই ধীরে ধীরে পুরো পাড়াকে দুই ভাগে বিভক্ত করে ফেলে।

এরপর শুরু হয় পাড়াভিত্তিক ‘বিশ্বকাপ টুর্নামেন্ট’। সেখানে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স ও পর্তুগাল টিম গঠন করে মহল্লার যুবকরা। খেলা ছাড়িয়ে এতে জড়িয়ে পড়ে প্রেম, প্রতিশোধ, কুসংস্কার এবং পারিবারিক সম্পর্কের টানাপোড়েন।এমনই গল্পে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘পাড়ার বিশ্বকাপ’।

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে পাড়ার মানুষের সম্পর্ক, প্রেম, দ্বন্দ্ব ও সামাজিক বাস্তবতাকে হাস্যরস ও আবেগের মিশেলে নাটকটি রচনা করেছেন আহসান আলমগীর এবং পরিচালনা করেছেন আল হাজেন।

এতে অভিনয় করেছেন অহনা রহমান, রাশেদ সীমান্ত, সাব্বির অর্ণব, শারমিন শর্মী, আব্দুল্লাহ রানা, সাদ্দাম মাল, আশরাফুল আলম সোহাগ, মুসকান শিকদার, জাভেদ গাজী, শায়লা, তানভীর মাসুদ, ফাতেমা হীরা প্রমুখ।

নাটকের গল্পে আরও থাকবে- পতাকা বানানো, সেলুনে জার্সি নিয়ে মারামারি, রেফারির দুর্নীতি, এমনকি ফুটবল উন্মাদনায় এক মর্মান্তিক দুর্ঘটনাও। তবে শেষ পর্যন্ত ভুল বুঝে সবাই একত্রিত হয় এবং ফুটবলকে আনন্দের মাধ্যম হিসেবে গ্রহণ করার বার্তা দেওয়া হয়। নাটকটি প্রচারিত হবে প্রতিদিন রাত ৯টায় একটি বেসরকারি টেলিভিশন আরটিভিতে চ্যানেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ