মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সরকারি দায়িত্ব থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি তার পদত্যাগের চূড়ান্ত ঘোষণা প্রদান করবেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনাকারীদের উদ্দেশ্যে ইশরাক বলেন, ফেসবুকে অনেককে এ নিয়ে উল্লাস প্রকাশ করতে দেখা যাচ্ছে। তার প্রত্যাশা, ভবিষ্যতে যদি কোনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হয়, তবে এই ব্যক্তিরা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে ফিরে সেই সংগ্রামে অংশ নেবেন। একই সঙ্গে সমালোচনাকারীদের ব্যাপারে তিনি বলেন, ‘ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম।
দায়িত্ব ছাড়ার কারণ ও পরবর্তী পরিকল্পনার বিষয়ে তিনি জানান, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বরং একজন সাধারণ বিএনপি কর্মী হিসেবে তিনি মাদক নির্মূলের লক্ষ্যে কাজ করে যাবেন। মাদকের বিরুদ্ধে তার এই লড়াই আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি জানান, দেশের বিভিন্ন জেলা সফরের মাধ্যমে তিনি প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি মাদকবিরোধী এই কার্যক্রম আরও জোরালো করার পরিকল্পনা নিয়েছেন।