মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
রেকর্ড পাথর উত্তোলনে নতুন মাইলফলক স্পর্শ করলো মধ্যপাড়া খনি দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ শ্রমিক আন্দোলনে ফ্যাসিবাদের দায় সরকারের, মন্তব্য নাহিদ ইসলামের এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ তিন মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় ক্রিকেট লিগে রুদ্ধশ্বাস জয় পেল চট্টগ্রাম, খুলনার বড় জয় ৪ দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা নেত্রকোনায় সাংবাদিক নিহতের ঘটনায় তদন্তে উঠে আসছে নতুন নানা সূত্র নেত্রকোনায় মুক্তিপণ দাবির মামলায় ১৯ মামলার আসামী বদি গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শুরু, নজরে প্রতিনিধি পরিষদ ও সিনেট

দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

প্রতিবেদকের নাম

দেশের চারটি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পরিবর্তনের বিষয়টি জানানো হয়। একই সঙ্গে পুলিশ সুপার পদমর্যাদার আরও দুজন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমকে নীলফামারীর দায়িত্ব দেওয়া হয়েছে এবং নীলফামারীর বর্তমান এসপি মো. ফরহাদ হোসেন খাঁনকে সিআইডিতে বদলি করা হয়েছে। নেত্রকোনা জেলায় বদলির আদেশপ্রাপ্ত এসআরবির উপ-পরিচালক মো. বদরুদ্দোজাকে মুন্সীগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দেশের ৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে চারজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া জামালপুর জেলায় বরগুনার এসপি মো. কুদরত ই খুদাকে এবং বরগুনা জেলায় এসআরবির পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতীকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনকে ডিএমপিতে বদলি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ