রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

যুব উন্নয়নের প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৫

প্রতিবেদকের নাম

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হলেও এসআরবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)।

এর আগে গত ১০ অক্টোবর (শনিবার) প্রশ্ন ফাঁসের ঘটনা সামনে এলে ঢাকার একাধিক সড়ক অবরোধ করে প্রতিবাদ ও বিক্ষোভ জানান পরীক্ষার্থীরা। তোপের মুখে ওই দিনের পরীক্ষাটি বাতিল করে ১৬ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করে যুব উন্নয়ন অধিদপ্তর। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়, তবে তাদের তদন্ত প্রতিবেদন এখনো প্রকাশ পায়নি। যদিও কমিটির তদন্ত প্রতিবেদন এখনও পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ