২০০৯ সালে ওয়ানডে যাত্রা শুরু করা আফগানিস্তান ১৭ বছরের মাথায় নিজেদের ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। আইসিসির হালনাগাদ ওয়ানডে র্যাঙ্কিংয়ে দলটি ষষ্ঠ স্থানে উঠে এসেছে, যা তিন ফরম্যাটের ক্রিকেটে তাদের সেরা অর্জন। এর আগে টি-টোয়েন্টিতে তাদের সর্বোচ্চ অবস্থান ছিল সপ্তম এবং টেস্টে নবম। আজ প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে এই সংস্করণে নিজেদের সর্বোচ্চ অবস্থানে উঠেছে আফগানরা। তিন সংস্করণ মিলিয়েই এটি আফগানদের সর্বোচ্চ অবস্থান। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং (শীর্ষ ১০)।
তালিকায় আফগানিস্তানের বর্তমান রেটিং পয়েন্ট ৯৪।
সমান পয়েন্ট থাকা শ্রীলঙ্কা ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে সপ্তম স্থানে নেমে গেছে। তালিকার শীর্ষ দশে থাকা অন্যান্য সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের মধ্যে ইংল্যান্ড অষ্টম এবং ওয়েস্ট ইন্ডিজ দশম স্থানে রয়েছে। এছাড়া বাংলাদেশ বর্তমানে নবম স্থানে অবস্থান করছে। র্যাঙ্কিংয়ের চূড়ায় রয়েছে ভারত এবং দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের চেয়ে ভারত ৬ রেটিং পয়েন্টে এগিয়ে আছে।
সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের পারফরম্যান্স বেশ নজরকাড়া। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দলকে হারিয়ে চমক সৃষ্টি করেছিল তারা। এখন পর্যন্ত মোট ১৯১টি ওয়ানডে খেলে তারা ৯৬টিতে জয় পেয়েছে। এছাড়া আয়ারল্যান্ডের বিপক্ষে ৪-০ ব্যবধানে সিরিজ জয় এবং বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে তারা নিজেদের শক্তিমত্তা প্রমাণ করেছে। অস্ট্রেলিয়ার ক্রিকেট এখন ‘আন–অস্ট্রেলিয়ান’, ‘ভয়ানক ও অপরিণত’। এক বছরে ৪০০ ছক্কা, টি–টুয়েন্টিতে ভারতের নতুন ইতিহাস।