শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদকের নাম

সংবিধানের বহুল আলোচিত ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। এই অনুচ্ছেদ সংশোধন করা হবে এবং ভবিষ্যতে প্রেসিডেন্ট নির্বাচনগুলো সংশোধিত এই বিধান অনুযায়ীই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার জাতীয় সংসদের টানেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। বর্তমান সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য দলীয় সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলে তার সংসদীয় আসন শূন্য হয়ে যায়। এই বিধানটি নিয়ে দীর্ঘ সময় ধরে রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্ক চলে আসছে, যা সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনের সময় নতুন করে আলোচনায় উঠে এসেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দীর্ঘ প্রায় ৩৫ বছর পর দেশে সাংবিধানিকভাবে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বিরোধী দলের প্রার্থীও অংশগ্রহণ করেছেন। গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এ ধরনের প্রতিদ্বন্দ্বিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন যে, নির্বাচনের এই ধারা অব্যাহত থাকলে দেশের জনগণ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চার বাস্তব প্রতিফলন দেখতে পাবে। সংবিধান সংশোধন প্রক্রিয়ার বিষয়ে মন্ত্রী জানান, এ লক্ষ্যে গঠিত কমিটিতে বিরোধী দল এখনো অংশ নেয়নি। তবে সরকার ৭০ অনুচ্ছেদ পরিবর্তনের বিষয়টি প্রক্রিয়ার মধ্যেই রেখেছে এবং ভবিষ্যতে তা বাস্তবায়ন করা হবে। পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন এই সংশোধিত বিধানের আলোকেই সম্পন্ন হবে বলে তিনি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ