মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ক্রিকেট লিগে রুদ্ধশ্বাস জয় পেল চট্টগ্রাম, খুলনার বড় জয় ৪ দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা নেত্রকোনায় সাংবাদিক নিহতের ঘটনায় তদন্তে উঠে আসছে নতুন নানা সূত্র নেত্রকোনায় মুক্তিপণ দাবির মামলায় ১৯ মামলার আসামী বদি গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শুরু, নজরে প্রতিনিধি পরিষদ ও সিনেট গাজীপুরে অস্থিরতা: ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ স্থগিত হিজাব নিয়ে বিধিনিষেধের প্রতিবাদে চাকরি ছাড়লেন দীর্ঘদিনের অভিজ্ঞ শিক্ষিকা লালবাগে প্রকাশ্যে যুবককে ধারালো অস্ত্রে আঘাত, তদন্তে পুলিশ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: ডা. জাহেদ ইরানের কেশম দ্বীপে ফের মার্কিন হামলা, নেপথ্যে কৌশলগত কারণ

পোশাকশিল্পের অস্থিরতা নিরসনে আজ শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক

প্রতিবেদকের নাম

তৈরি পোশাকশিল্পের চলমান অস্থিরতা নিরসনের লক্ষ্য নিয়ে আজ সোমবার বিকেলে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার বেলা ১১টার পর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পোশাকশিল্প মালিকদের সঙ্গে এক বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। সোমবার (২ নভেম্বর) সকাল ১১টার পর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে অন্যদের মধ্যে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পোশাকশ্রমিকদের স্বার্থ রক্ষা এবং তাদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ দিকনির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, শ্রমিকদের সব বিষয় বিবেচনা রেখে অত্যন্ত সহানুভূতির সঙ্গে মজুরি নির্ধারণ করা হবে। এটি উভয় পক্ষের আলোচনার মাধ্যমে বাস্তবসম্মতভাবে সম্পন্ন হবে।

সালাহউদ্দিন আহমদ আরও জানান, শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে।

তাদের প্রথম সভা আজই হতে পারে অথবা খুব দ্রুত সময়েই তা অনুষ্ঠিত হবে। বারে তাহসিফের সঙ্গী সেই তরুণীর ৪ দিনের রিমান্ড।

বর্তমানে মজুরি কাঠামো তিন বছর পূর্ণ হতে ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে। আশা করা হচ্ছে, সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুতই ন্যূনতম মজুরি ঘোষণা করা সম্ভব হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, দেশের পোশাক খাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পেছনে পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদের কিছু গোষ্ঠীর ইন্ধন রয়েছে। তারা নিরীহ শ্রমিকদের ব্যবহার করে নানা পাঁয়তারা চালাচ্ছে।

অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য

  • শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে।
  • পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন করেছে সরকার।
  • বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিয়েছে সৌদি আরব।
  • আমেরিকায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছে।
  • বারে তাহসিফের সঙ্গে থাকা তরুণীকে ৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
  • টানা চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে।
  • অক্টোবরেও দেশে রেমিট্যান্সের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।
  • শ্রমিক বিক্ষোভের কারণে শ্রমমন্ত্রীর পূর্বনির্ধারিত বিদেশ সফর বাতিল করা হয়েছে।

গুরুত্বপূর্ণ তথ্য

  • আমরা এক দফার দিকে যাচ্ছি: নাসীরুদ্দীন পাটওয়ারী।
  • মিসাইলের মতো আছড়ে পড়ল বিমান, যুক্তরাষ্ট্রে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৯।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ